মিরপুর গোল চত্বরে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

মিরপুর গোল চত্বরে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৮/২০২৪ ১১:৫৮:১১ পূর্বাহ্ন

মিরপুর গোল চত্বরে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা

ছবি: সংগৃহীত


রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বরে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার পর এমন চিত্র দেখা যায়।

এদিন সরেজমিনে দেখা যায়, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের নেতৃত্বে মিরপুর-১০ নম্বরে অবস্থান করছেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।  তারা আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এ ছাড়া সকাল থেকে মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। কোনো ট্রাফিক পুলিশও নেই মিরপুর-১০ গোল চত্বর এলাকায়।

এতে করে অনেকের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের দেখা যায়নি।

শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন।  

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন