টেকনাফে ৩১ মরদেহ উ দ্ধা র
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

টেকনাফে ৩১ মরদেহ উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৮/২০২৪ ১০:৪০:০০ পূর্বাহ্ন

টেকনাফে ৩১ মরদেহ উ দ্ধা র

ছবি: সংগৃহীত


মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান সংঘাতের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে কক্সবাজারের টেকনাফ সাগর উপকূল থেকে দুই দিনে শিশুসহ ৩১ জনের মরদেহ উদ্ধার হয়েছে। যাদের মধ্যে ১৩ নারী ও ১৫ জন শিশু রয়েছে।

বুধবার (৭ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শাহপরীর দ্বীপের নাফ নদীর জেটিঘাট এলাকা থেকে ২ শিশু ও ৩ নারী ছাড়াও সাগর তীরবর্তী শাহপরীর দ্বীপের দক্ষিণপাড়া সৈকত থেকে ২ নারী ও ২ শিশু এবং পশ্চিমপাড়া সমুদ্র সৈকত থেকে ১ নারী ও ২ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) ১২ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রশিদ বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান সংঘাতের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ঝরের কবলে পড়ে ডুবে গেছে। পরে তাদের মরদেহ উপকূলে ভেসে আসে। প্রথমদিন যে ১২ জনের মরদেহ উদ্ধার করা হয় রোহিঙ্গা ক্যাম্প থেকে স্বজনরা এসে নিয়ে গিয়ে দাফন করেছে। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বলেন, টেকনাফ উপকূলে বিভিন্ন মরদেহ উদ্ধারের খবর শুনেছি। এগুলো স্বজনরা নিয়ে গেছেন।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন