পুকুর সাঁতরে বোরকা পরে পালিয়েছেন আখাউড়ার মেয়র
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

পুকুর সাঁতরে বোরকা পরে পালিয়েছেন আখাউড়ার মেয়র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৮/২০২৪ ০৩:৪৭:৪২ পূর্বাহ্ন

পুকুর সাঁতরে বোরকা পরে পালিয়েছেন আখাউড়ার মেয়র

ছবি: সংগৃহীত


পদত্যাগ করে শেখ হাসিনার দেশত্যাগের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা ও বাড়িঘর এবং কার্যালয়ে হামলা চলছে। তেমনিভাবে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায়ও ঘটছে এমন ঘটনা। তবে লোকমুখে আলোচনার জন্ম দিয়েছে আখাউড়া পৌরসভার দাপটশালী মেয়র তাকজিল খলিফা কাজলের পালানোর ঘটনা।

জানা যায়, গত সোমবার (৫ আগস্ট) দুপুরে তার বাড়িতে হামলার পর পাশের পুকুরে লাফিয়ে পড়ে সাঁতরে পালান। পুকুরে সাঁতরে তার পালানোর ভিডিও ভাইরাল হয়েছে। অনেকে বলছেন, পুকুর থেকে উঠে বোরকা পরে তিনি আন্দোলনকারীদের সঙ্গে মিশে পালিয়েছেন। এর আগে মেয়র কাজলের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পরে বাড়ির সব কিছু লুট হয়।

তাকজিল খলিফা কাজল আখাউড়া পৌরসভার মেয়রের পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তাছাড়া আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হকের খুব ঘনিষ্ঠ ছিলেন।

প্রসঙ্গত, মেয়র পালিয়ে যাওয়ার পর প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন কাউন্সিলর বাবুল মিয়া।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন