‘একটা ছেলেই আমার, সেটাকেও পুলিশ গু লি করে মা র ল’
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

‘একটা ছেলেই আমার, সেটাকেও পুলিশ গু লি করে মা র ল’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৮/২০২৪ ০৭:২১:০৭ পূর্বাহ্ন

‘একটা ছেলেই আমার, সেটাকেও পুলিশ গু লি করে মা র ল’

ছবি: সংগৃহীত


মনডার মধ্যে খুব কষ্ট, কইয়া বুঝাইতে পারব না। একটা ছেলেই আমার সেটাকেও পুলিশ গুলি করে মারল। বিচার চাইলে আর কি হবে? বিচার চাইবো, করবো কে? ছেলডারে দাফন দিলাম, প্রশাসনের কেউ খোঁজও নেয়নি। একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে কথাগুলো বলছিলেন পুলিশের গুলিতে নিহত সাকিবুল ইসলাম সাজু (১৪) নামে কিশোরের পিতা খোকন মিয়া।

গত ৫ আগস্ট বিকেল ৫টার দিকে গাজীপুরের মাওনা এলাকায় পুলিশের গুলিতে নিহত হয় সাকিবুল ইসলাম সাজু। সে ময়মনসিংহের নান্দাইল উপজেলা মুশুল্লি ইউনিয়নের মুশুল্লি নয়াপাড়া গ্রামের দিনমজুর খোকন মিয়ার পুত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত এক বছর আগে দিনমজুর খোকন মিয়া গাজীপুরের মাওনা এলাকায় স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে বসবাস শুরু করেন। সেখানে একটি হার্ডওয়্যার দোকানে এক মাত্র ছেলে সাকিবুল ইসলাম সাজুকে কাজে দেন। আর খোকন মিয়া দিনমজুরের কাজ নেন। 

গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ত্যাগের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা এলাকায় বিক্ষুব্ধ জনতা আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিল দেখতে সাকিবুল ইসলাম সাজু সড়কে যান। এ সময় পুলিশ মিছিলে গুলিবর্ষণ করে। এতে সাজুর মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনা স্থলেই লুঠিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করে।  গত ৬ আগষ্ট নিহত সাকিবুল ইসলাম সাজুর মরদেহ নান্দাইলের মুশুল্লি নয়াপাড়া গ্রামে এনে দাফন করা হয়।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন