শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৮/২০২৪ ১১:২২:৪১ পূর্বাহ্ন

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ

ছবি: সংগৃহীত


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জের কাশিয়ানীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও বিভিন্ন গ্রামের মুজিবপ্রেমী হাজারো মানুষ ।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ পালিত হয়। বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলে এই কর্মসূচি।

জানা গেছে, রাতইল ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন গ্রামের মুজিবপ্রেমী হাজারো মানুষ মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে এবং দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ করে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা কর্মসূচিতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।

এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা জানান, শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবেন। 

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন