সীমান্তে সাউথ বাংলা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন আ ট ক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

সীমান্তে সাউথ বাংলা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৮/২০২৪ ১০:৫২:৫৮ পূর্বাহ্ন

সীমান্তে সাউথ বাংলা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন আ ট ক

ছবি: সংগৃহীত


সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শিল্পপতি এস এম আমজাদ হোসেনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় তাকে আটক করা হয়। 

আটক শিল্পপতি এস এম আমজাদ হোসেন সাউথ বাংলা অ্যাগ্রিকালচার ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি লকপুর গ্রুপের মালিক। তার হিমায়িত মৎস্য ও ফুড প্রসেসিং প্যাকেজিং, অটোব্রিকস, টাইলস ইন্ডাস্ট্রি ও ডেভেলপারসসহ একাধিক ব্যবসা রয়েছে। তিনি খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের ঘনিষ্ঠজন। তার বিরুদ্ধে বন্ড জালিয়াতির ঘটনায় দুদকের মামলাও রয়েছে বলে জানা গেছে।

আমজাদ হোসেনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।

তিনি জানান, রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করে সন্ত্রাস, মাদক ব্যবসা, চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে—এমন কেউ ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যেতে পারে। এ তথ্যের ভিত্তিতে সীমান্তে বিশেষ নজরদারি রাখা হয়। তিনি আরও জানান, ভোমরা ইমিগ্রেশন পার হয়ে ভারতে যাচ্ছিলেন আমজাদ হোসেন। সেখান থেকে তাকে আটক করা হয়।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন