দেশে ৫৩৮ থানার কার্যক্রম শুরু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

দেশে ৫৩৮ থানার কার্যক্রম শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৮/২০২৪ ১০:২১:২৩ পূর্বাহ্ন

দেশে ৫৩৮ থানার কার্যক্রম শুরু

ছবি: সংগৃহীত


দেশের ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টির কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে মেট্রোপলিটন এলাকার ১১০টি থানার মধ্যে ৮৪টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, শনিবার বিকেল ৩টা পর্যন্ত সারাদেশের সর্বমোট ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে। মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ৮৪টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে। 

শেখ হাসিনার শাসনামলের শেষের দিকে বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি চালালে অনেক প্রাণহানি ঘটে। পরে জনরোষের শিকার হয়ে প্রাণ হারান অনেক পুলিশ সদস্য। হামলা চালানো হয় থানাগুলোতে। এর ফলে জনগণের ক্ষোভ এবং সম্ভাব্য সহিংসতার ভয়ে অনেক পুলিশ সদস্য তাদের দায়িত্ব থেকে বিরত থাকেন। এতে করে স্থবির হয়ে পড়ে থানা পুলিশের কার্যক্রম। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফের স্বাভাবিক হতে শুরু হয়েছে মানুষের নিরাপত্তায় নিয়োজিত এই বাহিনীর কার্যক্রম। 

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন