১২ আগস্ট পণ্যবাহী, ১৫ আগস্ট থেকে চলবে আন্তঃনগর
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

১২ আগস্ট পণ্যবাহী, ১৫ আগস্ট থেকে চলবে আন্তঃনগর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৮/২০২৪ ০৮:৪০:৫৯ পূর্বাহ্ন

১২ আগস্ট পণ্যবাহী, ১৫ আগস্ট থেকে চলবে আন্তঃনগর

ছবি: সংগৃহীত


আগামী ১৫ আগস্ট থেকে সারা দেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। তবে, ১২ আগস্ট থেকে পণ্যবাহী ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে সংস্থাটি। 

রোববার (১১ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার থেকে প্রথমে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হবে। পরদিন লোকাল, মেইল ও কমিউটার ট্রেনগুলো চলবে। এ ছাড়া, আগামী বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।

এর আগে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সরকার কারফিউ জারি করলে গত ১৯ জুলাই থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যাত্রীবাহী ট্রেন (আন্তঃনগর, মেইল, লোকাল ও কমিউটার), কন্টেনারবাহী ট্রেন এবং তেলবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ।

১৩ দিন পর গত ১ আগস্ট থেকে স্বল্প দূরত্বে শুরু হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথমদিন ফের বন্ধ করা হয় ট্রেন চলাচল। এরপর ২ আগস্ট থেকে কন্টেনারবাহী ট্রেন চলাচল শুরু হলেও ছাত্র বিক্ষোভের মুখে ৩ তারিখের পর এটির চলাচলও বন্ধ হয়ে যায়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন