শেখ হাসিনার বিচার দাবিতে আবারও উত্তাল ঢাবি ক্যাম্পাস
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

শেখ হাসিনার বিচার দাবিতে আবারও উত্তাল ঢাবি ক্যাম্পাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৮/২০২৪ ০৫:৩৩:১৭ পূর্বাহ্ন

শেখ হাসিনার বিচার দাবিতে আবারও উত্তাল ঢাবি ক্যাম্পাস

ছবি: সংগৃহীত


কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ব্যাপক প্রাণহানির ঘটনায় গুলির নির্দেশদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি, প্রতিবিপ্লব রুখে দেওয়া এবং ক্যাম্পাসে দখলদারিত্বের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে ফের উত্তাল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। 

সোমবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে হাজারো শিক্ষার্থী ঢাবির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে জমায়েত হন এবং স্লোগান দিতে থাকেন। এ সময় টিএসসি এলাকা শিক্ষার্থীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায়।

এ সময় শিক্ষার্থীরা, ‘বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, ‘দখলদারের রাজনীতি/শিক্ষকদের রাজনীতি, এই ক্যাম্পাসে হবে না’, ‘গেস্টরুম-গণরুম, এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। 

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, খুনি হাসিনা পুলিশ দিয়ে গুলি করে এবং তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দিয়ে হামলা করে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও সাধারণ জনতাকে শহীদ করে দেশ ছেড়ে পালিয়েছে। এর মধ্যে সে অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে দিতে ১০ আগস্ট পাল্টা অভ্যুত্থান চালানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আমরা খুনি হাসিনার এই গণহত্যার দায়ে শাস্তির দাবি জানাই। আন্তর্জাতিকভাবে যেন তাকে শান্তির আওতায় আনা হয়, সেই দাবি জানাই। 

তারা আরও বলেন, আমরা ঢাবি ক্যাম্পাস ও হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ চাই। আমরা চাই না আবার দখলদাররা আমাদের শোষণের সুযোগ পাক। আমরা গেস্টরুম ও গণরুম নামক জুলুম থেকে মুক্তি চাই। আমরা চাই না আর আমাদের ওপর জবরদস্তি করে রাজনৈতিক প্রোগ্রামে যোগ দিতে বাধ্য করা হোক। আমরা ঢাবি ক্যাম্পাসে ছাত্ররাজনীতির পরিবর্তে ছাত্র সংসদ চাই। আজকের এই আন্দোলনের মাধ্যমে আমরা খুনি হাসিনার সর্বোচ্চ বিচারের দাবি জানাই। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন