ঢাকা-সিলেট মহাসড়কে বাস খাদে পড়ে নারী নি হ ত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

ঢাকা-সিলেট মহাসড়কে বাস খাদে পড়ে নারী নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৮/২০২৪ ০৩:১৩:৫৪ পূর্বাহ্ন

ঢাকা-সিলেট মহাসড়কে বাস খাদে পড়ে নারী নি হ ত

ছবি: সংগৃহীত


ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শুক্রবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রাজাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি বাস হবিগঞ্জের মাধবপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে সরাইলের রাজাবাড়িয়া নামক এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আনুমানিক ৩৫ বছরের এক নারী নিহত হন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন