রাত ১টার মধ্যে দেশের ১১ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

রাত ১টার মধ্যে দেশের ১১ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৮/২০২৪ ০৮:২৭:১০ পূর্বাহ্ন

রাত ১টার মধ্যে দেশের ১১ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস

ছবি: সংগৃহীত


বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সেজন্য এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, আজ বিকেল সাড়ে ৩টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে। এসময়ের মধ্যে ঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে ১১টি অঞ্চলে। সেগুলো হলো– ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার।

আরও জানানো হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর আগে আজ সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরির বিষয়টি জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের ফলে আগামী পাঁচ দিন সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে তাপমাত্রাও কমবে ১-৩ ডিগ্রি সেলসিয়াস।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন