৫ দিনের মাথায় পাবিপ্রবির প্রক্টর-ছাত্র উপদেষ্টার পদত্যাগ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

৫ দিনের মাথায় পাবিপ্রবির প্রক্টর-ছাত্র উপদেষ্টার পদত্যাগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৮/২০২৪ ০৭:২১:৪৫ পূর্বাহ্ন

৫ দিনের মাথায় পাবিপ্রবির প্রক্টর-ছাত্র উপদেষ্টার পদত্যাগ

ছবি: সংগৃহীত


পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা ও ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. ইমরান হোসেন পদত্যাগ করেছেন।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন তারা। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম। তারা উভয়ই পারিবারিক ও ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন ।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শিক্ষার্থীদের দাবির মুখে বুধবার (১৪ আগস্ট) সাবেক প্রক্টর ড. কামাল হোসেন ও ছাত্র উপদেষ্টা ড. নাজমুল হোসেনকে সরিয়ে তাদের ওই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। পাঁচ দিনের মাথায় তারা পদত্যাগ করলেন।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন