পদত্যাগ করতে সালাহউদ্দিন ও কিরণকে ৭ দিনের আল্টিমেটাম
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

পদত্যাগ করতে সালাহউদ্দিন ও কিরণকে ৭ দিনের আল্টিমেটাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৮/২০২৪ ১০:০২:০৭ পূর্বাহ্ন

পদত্যাগ করতে সালাহউদ্দিন ও কিরণকে ৭ দিনের আল্টিমেটাম

ছবি: সংগৃহীত


কাজী সালাহউদ্দিনকে নিয়ে অনেকদিন ধরেই বিতর্ক দেশের ফুটবল অঙ্গনে। দীর্ঘ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির পদ দখলে রাখলেও ফুটবলকে এগিয়ে নিতে ব্যর্থ তিনি। নানবিধ অনিয়মেরও অভিযোগ আছে দেশের ফুটবলের এই বড় তারকার নামে। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সালাহউদ্দিনের পদত্যাগের দাবি উঠেছে বেশ জোরেশোরেই। সাবেক ফুটবলার ও সমর্থকদের দীর্ঘদিনের চাওয়াকে গুরুত্ব দিয়ে জোরাল দাবি তুলেছে বাংলাদেশ ফুটবল সাপোর্টাস ফোরাম।

সালাহউদ্দিনের পদত্যাগের দাবি ক্রমেই জোরাল হচ্ছে। কয়েক দফা মানববন্ধন ও বাফুফেভবন ঘেরাও কর্মসূচির পরও পদ আঁকড়ে থাকার ব্যাপারে অনড় সালাহউদ্দিন। পদত্যাগ তো করবেনই না, বাফুফের আসন্ন নির্বাচনে ফের প্রার্থী হওয়ার আগাম ঘোষণাও দিয়ে রেখেছেন তিনি।

এরই প্রেক্ষিতে আজ সোমবার (১৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সালাহউদ্দিনের পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ ফুটবল সাপোর্টাস ফোরাম। একই সঙ্গে বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণেরও পদত্যাগ চেয়েছে তারা।

এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'দেশের ফুটবলের আজকের অবস্থার জন্য বর্তমান বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন এর নেতৃত্বাধীন কমিটি কোনো ভাবেই যোগ্যতার প্রমান দিতে পারেনি। বাংলাদেশের সকল নাগরিকের প্রাণের দাবি, বাংলাদেশের ফুটবল তার আগের অবস্থানে ফিরে যাক। এজন্য অবশ্যই বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যথাযথ সংস্কার প্রয়োজন এবং স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে সাংগঠনিকভাবে দক্ষ লোকেরা বাফুফের দায়িত্বে আসা উচিত বলে সচেতন মহল মনে করেন।'

এতে আরও বলা হয়েছে, 'বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন এবং তার যাবতীয় অনিয়ম ও দূর্নীতির অন্যতম দোসর মাহফুজা আক্তার কিরণকে অবিলম্বে বাফুফে হতে পদত্যাগ করার জন্য বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম এর পক্ষ হতে ১ দফা দাবি জানাচ্ছি।'

সালাউদ্দিন ও কিরণকে পদত্যাগের সিদ্ধান্ত নেয়ার জন্য ৭ দিনের সময় বেঁধে দেয়া হয়েছে। এই দাবি মানা না হলে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ারও হুমকি দেন তারা, 'আমাদের এই দাবি সমূহ মানার জন্য বাফুফে ৭ দিনের সময় দেয়া হলো। আগামী ৭ দিনের মধ্যে উক্ত বিষয় গুলোর সুরাহা না হলে এবং আমাদের দাবি মানা না হলে আমরা দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবো।'

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন