ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে ইসলামী ছাত্র আন্দোলনের বি ক্ষো ভ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে ইসলামী ছাত্র আন্দোলনের বি ক্ষো ভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৮/২০২৪ ১১:২০:৫৬ পূর্বাহ্ন

ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে ইসলামী ছাত্র আন্দোলনের বি ক্ষো ভ

ছবি: সংগৃহীত


ভারত কোনোপ্রকার পূর্ব ঘোষণা ছাড়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডাম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দিয়ে আকস্মিক বন্যা সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ইউসুফ আহমাদ মানসুর।‌

বৃহস্পতিবার (২২ আগস্ট) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগগের উদ্যোগে ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে সৃষ্ট বন্যার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাব চত্বরে এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ভারত সরকার বাংলাদেশে তাদের সেবাদাসদের টিকিয়ে রাখতে না পেরে প্রতিশোধ পরায়ণ আচরণ হিসেবেই কোনোপ্রকার পূর্ব ঘোষণা ছাড়াই বাঁধ খুলে দিয়েছে। যার ফলে ইতিহাসের ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশের মানুষ। ভারতের এমন আত্মঘাতী কার্যক্রমের ফলে ব্যাপক প্রাণহানি, ফসল ও সম্পদের নষ্ট হচ্ছে যা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।

তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, অবিলম্বে সীমান্তে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত সব নদীতে আন্তর্জাতিক নদী আইন অনুসরণ করতে ভারতকে বাধ্য করতে হবে। ঘোষণা ছাড়া রাতের আধারে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে কৃত্রিম বন্যা সংকট সৃষ্টি করে ক্ষয়ক্ষতির দায় ভারতকে নিতে হবে। এ আচরণের জন্য জবাবদিহিতা করতে হবে। অন্যথায় ভারতের আগ্রাসী আচরণের জন্য ভারতীয় সব পণ্য বয়কটসহ কঠোর জবাব দেবে দেশপ্রেমিক ছাত্র জনতা।

ঢাকা মহানগর পূর্বর সভাপতি এম জসীম খাঁর সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আবু হানিফের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক ইউসুফ মালিক, শুরা সদস্য সাইফ মোহাম্মদ আলাউদ্দিন, আব্দুল হান্নান, মোহাম্মদ ইব্রাহীম, মাইদুল ইসলাম সিয়াম, নগর দক্ষিণের সভাপতি আব্দুর রহমান, নগর পশ্চিমের সভাপতি সোহরাব হোসেন ফজলে সহ নগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন