পদত্যাগের পর শিক্ষার্থীরাই ফিরিয়ে আনলো সেই অধ্যক্ষকে
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

পদত্যাগের পর শিক্ষার্থীরাই ফিরিয়ে আনলো সেই অধ্যক্ষকে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৮/২০২৪ ০৭:২০:০০ পূর্বাহ্ন

পদত্যাগের পর শিক্ষার্থীরাই ফিরিয়ে আনলো সেই অধ্যক্ষকে

ফাইল ছবি


দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হককে ফের তার আসনে বসিয়ে দিলেন সাধারণ ছাত্র-ছাত্রীরা। 

এর আগে বৃহস্পতিবার  (২২ আগস্ট) বীরগঞ্জ বিজয় চত্বরে ছাত্র-জনতার ব্যান্যারে মানববন্ধন করে ড. মাসুদুল হককে অন্যায়, বিধিবহির্ভূত, বেআইনিভাবে জোরপূর্বক পদত্যাগ লিখে স্বাক্ষর নেওয়ার প্রতিবাদ জানানো হয়। বলা হয়, কিছু শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে লিখিত অভিযোগ ছাড়াই অধ্যক্ষকে পদত্যাগ করানো হয়।  

মানববন্ধনে ৫ দফা নির্দেশনা উল্লেখ করে সকলকে সতর্ক করে শিক্ষার্থীরা বলেন, বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষসহ যাদের মব জাস্টিসের মাধ্যমে পদত্যাগে বাধ্য করা হয়েছে বা বাধ্য করানোর চেষ্টা করা হচ্ছে তাদেরকে অবিলম্বে স্বপদে ফিরিয়ে আনতে হবে এবং হয়রানি বন্ধ করতে হবে। 

শিক্ষার্থীরা বলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদসহ সরকারি কার্যালয়সমূহে যারা ভাঙচুর ও বিশৃঙ্খলা করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। বীরগঞ্জের বিভিন্ন স্থানে যে চাঁদাবাজি শুরু হয়েছে তা অবিলম্বে বন্ধ করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। উপজেলার সকল শিক্ষা-প্রতিষ্ঠানে অবিলম্বে ছাত্র-রাজনীতি বন্ধ করতে হবে। 

এ ছাড়া বীরগঞ্জকে অস্থিতিশীল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রাখছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসাসহ বিভিন্ন শর্ত দেওয়া হয়। ছাত্র- জনতার যৌক্তিক দাবির সাথে ঐক্যমত পোষণ করেছেন স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 

জানা যায়, গত ২১ আগস্ট বীরগঞ্জ কলেজ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থী সেজে এবং কিছু শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে লিখিত অভিযোগ ছাড়াই কলেজ অধ্যক্ষকে জোরপূর্বক পদত্যাগ করাতে বাধ্য করেন। 

বৃহস্পতিবার সাধারণ ছাত্র-জনতা পূর্ণবহালের জন্য মানববন্ধন ও বিক্ষোভ করেন এবং সাধারণ শিক্ষার্থীরা অধ্যক্ষ ড. মাসুদুল হককে ফুলেল মালা পড়িয়ে কলেজের আসনে সম্মানের সঙ্গে বসানো হয়। 

অধ্যক্ষ ড. মাসুদুল হক বীরগঞ্জের আপামর জনতাকে কৃতজ্ঞতা প্রকাশ বলেন, ন্যায় প্রতিষ্ঠা করবার জন্য তারা সত্যের পথে লড়াই করেছে। একটি সরকারি কলেজ নিয়ম ও পরিপত্র অনুযায়ী চলে, প্রত্যেক শিক্ষককে তাদের নিয়মের মধ্যে চলতে হয়।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন