হেলিকপ্টারে করে গর্ভবতী মাকে আনা হলো কুর্মিটোলা হাসপাতালে
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

হেলিকপ্টারে করে গর্ভবতী মাকে আনা হলো কুর্মিটোলা হাসপাতালে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৮/২০২৪ ১১:০৩:২৮ পূর্বাহ্ন

হেলিকপ্টারে করে গর্ভবতী মাকে আনা হলো কুর্মিটোলা হাসপাতালে

ছবি: সংগৃহীত


বাংলাদেশের চলমান বন্যা পরিস্থিতিতে ফেনীর লালপুর থেকে একজন গর্ভবতী নারীকে উদ্ধার করে হেলিকপ্টারে নিরাপদ হাসপাতালে আনা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়।

বন্যায় বিপদে পড়া রেহানা আক্তারকে দ্রুত উদ্ধার করার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার দ্রুততম সময়ে লালপুর পৌঁছে। গর্ভবতী মায়ের এবং তার অনাগত সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে তাকে বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার মুভমেন্টে স্থানান্তর করা হয়। সেখান থেকে বিশেষায়িত অ্যাম্বুলেন্সে করে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক, প্রশাসনিক, পরিচালন ও রক্ষণাবেক্ষণ শাখার অধিনায়ক এবং কমান্ড্যান্ট ১০১ এসএফইউ।

আইএসপিআর বলছে, এই ঘটনা প্রমাণ করে মানবিকতা ও দায়িত্ববোধের মেলবন্ধনে বাংলাদেশ বিমান বাহিনী সবসময় দেশের মানুষের পাশে রয়েছে। যখন বিপদে পড়া মানুষের জীবন রক্ষার প্রশ্ন আসে, তখন তারা নিরলসভাবে কাজ করে, দেশ ও জাতির সেবায় নিজেদের উৎসর্গ করে। বাংলাদেশের প্রতিটি মানুষই আমাদের কাছে অমূল্য, এবং আমরা প্রতিটি মুহূর্তে তাদের পাশে দাঁড়াতে প্রতিজ্ঞাবদ্ধ। আজকের এই ঘটনায় আমরা আবারও সেই প্রতিশ্রুতি পূর্ণ করেছি।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন