বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে জবিতে গান গাইবে ১২ ব্যান্ড
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে জবিতে গান গাইবে ১২ ব্যান্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৮/২০২৪ ০৬:২৪:০৮ পূর্বাহ্ন

বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে জবিতে গান গাইবে ১২ ব্যান্ড

ছবি: সংগৃহীত


বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে কনসার্টের আয়োজন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন। কনসার্টের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল তিনটায় ‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিম’ শিরোনামে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের প্রাঙ্গণে কনসার্টটি অনুষ্ঠিত হবে।

জানা গেছে, কনসার্টে বিনা পারিশ্রমিকে গান গাইবে লাইনআপ, শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে, ওউনড, আপেক্ষিক, চাঁদের গাড়ি, অ্যাভার্স অব বাংলাদেশ, আর্ট অব হ্যাভেন, শেফার্ড, এ.কে. রাহুল অ্যান্ড ব্লাক জ্যাং ব্যান্ডদলসমূহ।

এ বিষয়ে জবি ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সাল কবির বলেন, বর্তমানে আমাদের দেশটা একটি ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানবসৃষ্ট এই দুর্যোগ পরিস্থিতর জন্য আন্তর্জাতিক মহলে যে ষড়যন্ত্র চলছে, তার প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা গায়ক, আমাদের আয়ের একমাত্র উৎস সঙ্গীত। আমরা এই সংকটকালে যদি কিছু করতে পারি সেটিও গানের মাধ্যমে।

তিনি বলেন, যত দ্রুত সম্ভব বন্যার্তদের পাশে দাঁড়ানো আমাদের মুখ্য উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে আগামী ২৭ আগস্ট আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন বন্যার্তদের জন্য একটি কনসার্টের আয়োজন করেছি।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন