শিয়াল মা রা র ফাঁ*দে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

শিয়াল মা রা র ফাঁ*দে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৮/২০২৪ ০৭:১৮:৫২ পূর্বাহ্ন

শিয়াল মা রা র ফাঁ*দে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

ছবি: সংগৃহীত


টাঙ্গাইলের ঘাটাইলে আখক্ষেতে শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৫ আগস্ট) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামের বাসিন্দা কৃষক আরশেদ আলী (৬৫) ও তার স্ত্রী রহিমা বেগম (৫২)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কৃষক আরশেদ আলী তার আখক্ষেতে চুরি ঠেকাতে ও শিয়ালের হাত থেকে রক্ষা করতে ক্ষেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। পরে সকালে অসাবধানতাবশত বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই ক্ষেতে গেলে প্রথমে রাহিমা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় স্বামী আরশেদ স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহবুবুল হক মাসুদ জানান, কৃষক আরশেদ তার আখক্ষেতে চুরি ঠেকাতে ও শিয়ালের হাত থেকে রক্ষা করতে ক্ষেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। পরে সকালে তারা বিদ‌্যুৎ সং‌যোগ বন্ধ না ক‌রে ক্ষেতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনই মারা যান। 

ঘাটাইল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মর‌দেহ উদ্ধার ক‌রা হ‌য়েছে। আইনগত ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে। 

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন