আবারও খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

আবারও খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৮/২০২৪ ১১:৫৪:২৮ পূর্বাহ্ন

আবারও খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট

ছবি: সংগৃহীত


৫ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট। রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়। তবে এবার জলকপাটগুলো দিয়ে ৪ ইঞ্চি করে পানি ছাড়া হচ্ছে।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টায় কাপ্তাই হৃদে পানির স্তর রেকর্ড করা হয় ১০৮.৬০ মিসন সি লেভেল (এমএসএল)। কাপ্তাই বাঁধের ধারণক্ষমতা ১০৯ এমএসএল। ১০৮ এমএসএলকে বিপৎসীমা ধরা হয়। বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় আবারও পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। 

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আবদুজ্জাহের বলেন, সকাল ৮টায় কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হলেও দুপুর ২টায় সবকটি জলকপাট বন্ধ করে দেওয়া হয়। কিন্তু বিকেলে কাপ্তাই লেকে পানির লেভেল বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে এই পানি ছাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই বলে জানান তিনি। 

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন