পুকুরে ডুবে দুই শিশুর মৃ ত্যু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

পুকুরে ডুবে দুই শিশুর মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৪/২০২৫ ০৯:২০:১৬ পূর্বাহ্ন

পুকুরে ডুবে দুই শিশুর মৃ ত্যু

ছবি : সংগৃহীত


ভোলা সদর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার উত্তর দিঘলদী ও রাজাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- উত্তর দিঘলদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর কুমারিয়া গ্রামের মো. জহরত আলীর মেয়ে তানহা (৬) ও রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. রায়হানের মেয়ে তানিশা (৫)।

ভোলা সদর মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) শংকর তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। শিশু তানহার স্বজন সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে তানহাসহ তিন শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে তিনজন গভীর পানিতে ডুবে যায়। দুই শিশু বেঁচে গেলেও পানিতে ডুবে যায় তানহা। পরে বেঁচে ফেরা শিশুরা তানহাকে পানির ওপরে উঠতে না দেখলে চিৎকার দেয়। একপর্যায়ে বাড়ির অন্যান্য লোকজন শিশুটিকে উদ্ধারে পুকুরে নেমে প্রায় আধা ঘণ্টা খোঁজ করার পর ডুবে থাকা অবস্থায় উদ্ধার করেন। পরে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপর শিশু তানিশার স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় শিশুটি। একপর্যায়ে বাড়ি না ফিরলে তার স্বজনরা খুঁজতে শুরু করেন। খুঁজতে গিয়ে পুকুরের ঘাটলায় দেখেন তার পোশাক সেখানে রয়েছে, কিন্তু শিশুটি নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের তলদেশ থেকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন