সাংবাদিক কমর শাহজাহান’র ই ন্তে কা ল
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

সাংবাদিক কমর শাহজাহান’র ই ন্তে কা ল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৪/২০২৫ ০৬:২৩:০৮ পূর্বাহ্ন

সাংবাদিক কমর শাহজাহান’র ই ন্তে কা ল

ছবি: নিজস্ব


দৈনিক আমাদের সময়ের মফস্বল সম্পাদক কমর শাহজাহান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার ভোর ৪টা ৪৫ মিনিটে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন কমর শাহজাহান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ভাই-বোন, আত্বীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই মুড়াউল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং বড়লেখা শিক্ষক সমিতির সাবেক কোষাধ্যক্ষ সালাউদ্দিন মল্লিক। তিনি জানান, ঢাকা থেকে লাশ নিয়ে আমাদের সময়ের মফস্বল ডেস্কের সহকর্মীরা বড়লেখার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

তিনি জানান, মরহুম শাহজাহান কমরের প্রথম জানাজা বিকেল ৫টার দিকে গ্রামতলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাজা জলঢুপ সোনাতূলা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সাংবাদিক শাহজাহান কমর সিলেট থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক জৈন্তাবার্তা’ পত্রিকার সিলেট প্রতিনিধি হিসেবে তার সাংবাদিকতা জীবন শুরু হয়। এরপর সিলেটের ডাক, জাতীয় দৈনিক বাংলাবাজার পত্রিকা এবং জীবনের শেষ সময় পর্যন্ত ‘ দৈনিক আমাদের সময়’ পত্রিকার মফস্বল সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাত ভাই ও তিন বোনের মধ্যে ষষ্ঠ ছিলেন।

এদিকে কমর শাহজাহানের মৃত্যুতে দৈনিক আমাদের সময় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন দৈনিক আমাদের সময়ের সম্পাদক আবুল মোমেন, নির্বাহী সম্পাদকসহ দৈনিক আমাদের সময় পরিবারের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক-কর্মচারীরা। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন