বাবার মৃ ত্যু দে হ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষাকেন্দ্রে মেয়ে
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

বাবার মৃ ত্যু দে হ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষাকেন্দ্রে মেয়ে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৪/২০২৫ ০৯:৫৭:৩৯ পূর্বাহ্ন

বাবার মৃ ত্যু দে হ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষাকেন্দ্রে মেয়ে

ছবি : সংগৃহীত


সারাদেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। অনেকেই বাবা-মাকে সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে গেলেও ব্যতিক্রম ছিল রিমার গল্পটা। বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিতে গেছে সে।গতকাল বৃহস্পতিবার রংপুরের মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের পশ্চিম তিলকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এসএসসির প্রথম দিনের পরীক্ষায় বাবার লাশ বাড়িতে রেখেই পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থী রিমা আক্তার।

জানা গেছে, তিলকপাড়া গ্রামের কৃষক মতলব মিয়ার তিন সন্তানের মধ্যে রিমা সবার ছোট। রিমার বড় দুই বোনের বিয়ে হয়েছে আরও আগেই। উপজেলার তালিমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখার একজন ছাত্রী রিমা। গত বুধবার রাত ১১টার দিকে বুকে ব্যাথা অনুভব করেন মতলব মিয়া। পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। পরে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বাবার মরদেহ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষার প্রথম দিনে শুকুরেরহাট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ২২ নং কক্ষে পরীক্ষায় অংশগ্রহণ করেছে মেয়ে।

এ বিষয়ে পরীক্ষার্থী রিমা আক্তার বলে, ‘আমার বাবার স্বপ্ন ছিল আমি সরকারি বড় অফিসার হব। কিন্তু হঠাৎ করেই বাবা আমাদের ছেড়ে চলে গেলেন। পরীক্ষা দেওয়ার মানসিকতা ছিল না। কিন্তু বাবার স্বপ্নের কথা মনে হলে অনেক কষ্ট করে পরীক্ষার অংশগ্রহণ করেছি। আল্লাহর রহমতে পরীক্ষা ভাল হয়েছে। সবাই বাবা এবং আমার জন্য দোয়া করবেন।’স্থানীয় আরিফুল ইসলাম বলেন, ‘রিমা ছোট মেয়ে সবার আদরের। বিশেষ করে তার বাবার অনেক স্বপ্ন ছিল রিমাকে নিয়ে। কিন্তু হঠাৎ তার মৃত্যু হলো। অভিভাবক শূন্য হয়ে পড়ল মেয়েটা।’

তালিমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তসলিম উদ্দিন বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তার বাড়িতে গিয়েছিলাম। রিমাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছি। বৃহস্পতিবার সকালে পরীক্ষায় অংশগ্রহণ করেছে সে।’

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শিক্ষা কমিটির সভাপতি বিকাশ চন্দ্র বর্মন বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। ওই পরীক্ষার্থী যেন সবগুলো পরীক্ষায় অংশগ্রহণ করে ভাল ফলাফল করতে পারে, আমরা সে বিষয়ে খোঁজখবর রাখব।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন