নামাজ পড়া শেষে মসজিদেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন মুসল্লী
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

নামাজ পড়া শেষে মসজিদেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন মুসল্লী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৬/২০২৪ ১০:০৫:৩৩ পূর্বাহ্ন

নামাজ পড়া শেষে মসজিদেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন মুসল্লী

ছবি: সংগৃহীত


লক্ষীপুরের রামগঞ্জে নামাজ পড়া শেষে মসজিদেই শাহজাহান ভুট্ট (৫০) নামের এক মুসল্লী মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।

সোমবার (১৭ জুন) জোহরের নামাজ শেষে রামগঞ্জ পৌরসভার সোনাপুর চৌরাস্তা জামে মসজিদে এ ঘটনা ঘটে।শাহজাহান ভুট্ট উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব বিঘা ভূঁইয়া বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজাহান হার্টের রোগী ছিলেন। সোমবার ঈদের নামাজ শেষে ব্যক্তিগত কাজে তিনি রামগঞ্জ শহরে যান। পরে জোহরের নামাজ পড়তে সোনাপুর চৌরাস্তা জামে মসজিদের যান। নামাজ শেষে অসুস্থতাবোধ করলে মসজিদেই তিনি শুয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, এরমধ্যেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।


রামগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামরুল হাসান ফয়সাল বলেন, শাহজাহান নামের এক ব্যক্তি মসজিদেই মারা যান। মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক