ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৬/২০২৪ ০৯:২৬:১৬ পূর্বাহ্ন

ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত


কুড়িগ্রামের নাগেশ্বরীতে কচুক্ষেত থেকে মো. রাজু মণ্ডল (৪২) নামে এক ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার মণ্ডলটারই গ্রামের রাস্তার ধারে কচুক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত রাজু মণ্ডল গাগলা বাজারে সার ও কীটনাশকের ব্যবসা করতেন। বিকেলে ব্যবসার উদ্দেশ্য গাগলা বাজারে যান তিনি। রাত গভীর হলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। এসময় রাজু মন্ডলের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

পরে সকাল ১০টার দিকে রাজু মন্ডলের বাড়ি থেকে কিছুটা দুরে কচুক্ষেতে তার মরদেহ দেখেন স্থানীয়রা। পরে খবর দিলে নাগেশ্বরী থানা পুলিশ কচুক্ষেত থেকে রাজু মন্ডলের গলা কাট মরদেহ উদ্ধার করে।

নিহত রাজু মন্ডলের বোন রেহেনা বলেন, ভাইয়ের কোনো শত্রু নেই। কে বা কারা রাতে কি উদ্দেশ্য তাকে হত্যা করেছে জানি না। আমার ভাইকে যে হত্যা করেছে তার দ্রুত বিচার চাই।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক