মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৬/২০২৪ ১১:৪৬:৩৯ পূর্বাহ্ন

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ছবি: সংগৃহীত


নেত্রকোনার মদনে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আজিজুল ইসলাম (৪৯) নামের এক কৃষক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ জুন) সকালে উপজেলার কাইটাইল ইউনিয়নের জাওলা গ্রামের হাওরে এ ঘটনা ঘটে।

নিহত আজিজুল ইসলাম জাওলা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বৃষ্টির মধ্যে বাড়ির পেছনের হাওরে মাছ ধরতে যান আজিজুল। হঠাৎ বজ্রপাত হলে সেখানেই অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার জানান, বজ্রপাতে আজিজুল ইসলাম নামের এক কৃষক মারা গেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া বলেন, বজ্রপাতে যে ব্যক্তি মারা গেছেন নিয়ম অনুযায়ী তার পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হবে। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক