রাসেলস ভাইপার মনে করে পিটিয়ে মারল অজগরকে
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

রাসেলস ভাইপার মনে করে পিটিয়ে মারল অজগরকে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৬/২০২৪ ১১:১৮:০৯ পূর্বাহ্ন

রাসেলস ভাইপার মনে করে পিটিয়ে মারল অজগরকে

ছবি: সংগৃহীত


গাইবান্ধার সুন্দরগঞ্জে বিষাক্ত রাসেলস ভাইপার মনে করে একটি অজগর সাপের বাচ্চা পিটিয়ে মেরেছে এলাকাবাসী। শনিবার (২২ জুন) বিকেলে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার এলাকায় সাপটিকে পিটিয়ে মারা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসী ভুলবশত সাপটিকে রাসেলস ভাইপার ভেবে আতঙ্কিত হয়ে পিটিয়ে মারে। মূলত সাপটি একটি অজগর সাপের বাচ্চা ছিল। যা বিষাক্ত নয় এবং সাধারণত মানুষের জন্য বিপজ্জনক নয়।

গাইবান্ধা বন বিভাগের কর্মকর্তা ‌এ.এইচ.এম শরিফুল ইসলাম মন্ডল ঢাকা পোস্টকে জানান, এ ঘটনা প্রাণী ও পরিবেশ সুরক্ষা সম্পর্কে সচেতনতার অভাবের কারণে ঘটেছে । সঠিক তথ্য ও প্রশিক্ষণের মাধ্যমে এ ধরনের ভুল এড়ানো সম্ভব।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, এলাকার লোকজন আতঙ্কিত হয়ে রাসেলস ভাইপার ভেবে অজগর সাপের বাচ্চাকে পিটিয়ে মেরেছে। এ ঘটনায় তিনি এলাকাবাসীকে আরও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন এবং প্রয়োজনে বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার সাহায্য নেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি হটলাইন নম্বরে যোগাযোগ করার কথাও জানান তিনি। 

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক