প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, মুসলিম রীতিতে করলেন বিয়ে
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, মুসলিম রীতিতে করলেন বিয়ে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৬/২০২৪ ১১:৫৭:৫৬ পূর্বাহ্ন

প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, মুসলিম রীতিতে করলেন বিয়ে

ছবি: সংগৃহীত


সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে ফাতেমা খাতুনের সঙ্গে গত ৬ মাস আগে পরিচয় হয় চীনা নাগরিক লি সি জাংয়ের। পরিচয় থেকে প্রেমে রূপ নেয় সেই সম্পর্ক। এরপর বৃহস্পতিবার (২০ জুন) নাটোরে এসে মুসলিম রীতিতে বিয়ে করেন সেই যুবক। বিয়ের আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

ফাতেমা নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের আবু তাহেরের মেয়ে ও নবাব সিরাজউদ্দৌলা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের ছাত্রী।

পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে নাটোর সদর উপজেলার লক্ষিপুর খোলাবাড়িয়া ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামে আসেন চীনা যুবক লি সি জাং। এরপর বৌদ্ধ ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করে বিয়ে করেন ফাতেমাকে। এ সময় নিজের নাম পরিবর্তন করে রাখেন আলী।

ফাতেমা খাতুন বলেন, আমাকে ভালোবেসে লি সি জাং বাংলাদেশে এসেছে। সে আমার জন্য তার নিজের ধর্ম ত্যাগ করেছে। সুখ-দুঃখে আমরা একসঙ্গে থাকতে চাই। এ সময় ফাতেমা তার স্বামীর সঙ্গে চীনে চলে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন।

নিজেকে চিকিৎসক দাবি করে লি সি জাং ওরফে আলী বলেন, আমি ফাতেমাকে বিয়ে করতে পেরে খুশি। আমি আমার ভালোবাসার মানুষের জন্য ধর্ম পরিবর্তন করেছি। আশা করি আমরা সারাজীবন একসঙ্গে থাকতে পারব।

বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান কালু বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্কের পর তাদের বিয়ে হয়েছে জেনেছি। মেয়েটি শিক্ষিত, আগে থেকেই বিদেশি ভাষা শিখত। বিদেশ থেকে অনেকে এসে বাংলাদেশে বিয়ে করছে এ ঘটনা বিভিন্ন এলাকায় ঘটলেও আমাদের এলাকায় প্রথম। আমি দোয়া করি তাদের দাম্পত্য জীবন সুখের হোক।

প্রসঙ্গত, লি সি জাং ওরফে আলী এবং ফাতেমার বিয়ের খবর ছড়িয়ে পড়লে তাদের দেখতে এলাকায় ভিড় করেন উৎসুক জনতা। 

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক