মালয়েশিয়ায় যেতে পারেননি কর্মীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে-প্রতিমন্ত্রী শফিকুর রহমান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

মালয়েশিয়ায় যেতে পারেননি কর্মীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে-প্রতিমন্ত্রী শফিকুর রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৬/২০২৪ ০৭:৩৪:৪৭ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় যেতে পারেননি কর্মীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে-প্রতিমন্ত্রী শফিকুর রহমান

ছবি: সংগৃহীত


ভিসা পেয়েও যেসব বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। একই সঙ্গে এ ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

সোমবার (২৪ জুন) সংসদের বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

প্রতিমন্ত্রী শফিকুর রহমান বলেন, চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত ১১ লাখ ৪৩ হাজার ৮২৩ বাংলাদেশির প্রবাসে কর্মসংস্থান হয়েছে। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

যাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরেও মালয়েশিয়ায় যেতে পারেনি তাদের তদন্ত কমিটির কাছে অভিযোগ করতে বলা হয়েছে। এরই মধ্যে তিন হাজারেরও বেশি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত কমিটি অভিযোগ যাচাই-বাছাই করবে।

যারা এ পরিস্থিতি তৈরির জন্য প্রকৃত দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত কর্মীরা যাতে ক্ষতিপূরণ পান সে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক