দেশে নিবন্ধিত ও সক্রিয় সিম কতগুলো, জানালেন প্রতিমন্ত্রী পলক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

দেশে নিবন্ধিত ও সক্রিয় সিম কতগুলো, জানালেন প্রতিমন্ত্রী পলক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৬/২০২৪ ০৭:৪৪:৪৩ পূর্বাহ্ন

দেশে নিবন্ধিত ও সক্রিয় সিম কতগুলো, জানালেন প্রতিমন্ত্রী পলক

ছবি: সংগৃহীত


টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, দেশে সব মোবাইল অপারেটরের নিবন্ধিত সিমের বর্তমান সংখ্যা ৩৩ কোটি ২৭ লাখ ৫৬ হাজার ৯৭০টি। এর মধ্যে সক্রিয় সিম ১৯ কোটি ৩৭ লাখ ৩০ হাজার।

সোমবার (২৪ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য আবদুল মালেক সরকারের এক লিখিত প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এ তথ্য জনান। এ সময় অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

জুনাইদ আহমেদ পলক জানান, বর্তমানে বাংলাদেশে সেলুলার মোবাইল ফোন অপারেটর চারটি- গ্রামীণ ফোন লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেড এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড। বর্তমানে গ্রামীণফোন লিমিটেডের নিবন্ধিত সিম ১১ কোটি ৯৫ লাখ ৬৭ হাজার ৯২৫, বাংলালিংক ৯ কোটি ৭ লাখ ৬৫ হাজার ৯৬২, রবি অজিয়াটা লিমিটেড ১০ কোটি ৭৯ লাখ ৬১ হাজার ৮০০ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ১ কোটি ৪৪ লাখ ৬১ হাজার ২৮৩। মোট সিমের সংখ্যা ৩৩ কোটি ২৭ লাখ ৫৬ হাজার ৯৭০টি।

গ্রামীণফোন লিমিটেডের সক্রিয় সিম ৮ কোটি ৩৯ লাখ ৫০ হাজার, রবি অজিয়াটা ৫ কোটি ৮৫ লাখ ১০ হাজার, বাংলালিংক ৪ কোটি ৪৭ লাখ ২০ হাজার, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ৬৫ লাখ ৫০ হাজার। সক্রিয় মোট সিমের সংখ্যা ১৯ কোটি ৩৭ লাখ ৩০ হাজার।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক