কারাগারের ছাদ ফুটো করে পালানোর চেষ্টায় ফের গ্রে ফ তা র মৃ ত্যু দণ্ডপ্রাপ্ত ৪ কয়েদি
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

কারাগারের ছাদ ফুটো করে পালানোর চেষ্টায় ফের গ্রে ফ তা র মৃ ত্যু দণ্ডপ্রাপ্ত ৪ কয়েদি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৬/২০২৪ ১১:৪০:৩৩ পূর্বাহ্ন

কারাগারের ছাদ ফুটো করে পালানোর চেষ্টায় ফের গ্রে ফ তা র মৃ ত্যু দণ্ডপ্রাপ্ত ৪ কয়েদি

ছবি: সংগৃহীত


বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে ও দেয়াল টপকে পালানোর চেষ্টা করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদি। এ সময় তাদের ফের গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৬ জুন) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।

গ্রেপ্তার কয়েদিরা হলেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর দিয়াডাঙ্গা এলাকার মৃত আজিজুল হকের ছেলে মো. নজরুল মজনু ওরফে মঞ্জু (৬৮), নরসিংদীর মাধবদীর ফজরকান্দি এলাকার মৃত ইসরাফিল খাঁর ছেলে মো. আমির হামজা ওরফে আমির হোসেন, বগুড়ার কাহালুর উলট্র পূর্বপাড়ার মো. মান্নানের ছেলে মো. জাকারিয়া (৩৪) ও একই জেলার কুটুরবাড়ি পশ্চিমপাড়ার মৃত ইসরাইল শেখের ছেলে মো. ফরিদ শেখ (৩০)।

এ বিষয়ে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৪ কয়েদি জেলা কারাগারের ছাদ ফুটো করে ও দেয়াল টপকে পালানোর চেষ্টা করলে কারা পুলিশ বিষয়টি টের পায়। এরপর তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।’

বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটে খবর পাই বগুড়া কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি পালিয়েছেন। পরে ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।

সুত্র: আরটিভি নিউজ অনলাইন 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক