দুর্গম পাহাড়ে অ ভি যা ন, এমপি আনার হ ত্যা য় জড়িত দুজন গ্রে প্তা র
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

দুর্গম পাহাড়ে অ ভি যা ন, এমপি আনার হ ত্যা য় জড়িত দুজন গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৬/২০২৪ ০৬:৩১:০৮ পূর্বাহ্ন

দুর্গম পাহাড়ে অ ভি যা ন, এমপি আনার হ ত্যা য় জড়িত দুজন গ্রে প্তা র

ছবি: সংগৃহীত


ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত দুই আসামিকে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ফয়সাল ও মোস্তাফিজ।

বুধবার (২৬ জুন) নাম প্রকাশে অনিচ্ছুক খাগড়াছড়ি জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানান। এ বিষয়ে ঢাকায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এদিকে, গ্রেপ্তার ও অভিযানের বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক খাগড়াছড়ি জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ঢাকা থেকে সরাসরি অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তার অভিযানের ব্যাপারে ঢাকায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন আনোয়ারুল আজিম আনার। ১৩ মে তাকে কৌশলে ডেকে নিয়ে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেনসের একটি ফ্ল্যাটে হত্যা করা হয়। পরে মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেয় হত্যাকারীরা। এ ঘটনায় ভারত ও বাংলাদেশে অনেকেই গ্রেপ্তার হয়েছেন।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক