বিশ্ববিদ্যালয়-কলেজে ক্লাস ও পরীক্ষা বর্জনের ডাক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

বিশ্ববিদ্যালয়-কলেজে ক্লাস ও পরীক্ষা বর্জনের ডাক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৭/২০২৪ ১০:০৩:৫১ পূর্বাহ্ন

বিশ্ববিদ্যালয়-কলেজে ক্লাস ও পরীক্ষা বর্জনের ডাক

ছবি: সংগৃহীত


সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে কোটা পুনর্বহাল রায়ের প্রতিবাদে ও কোটা বাতিলের দাবিতে আন্দোলন থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। 

বৃহস্পতিবার সোয়া ১২টায় শাহবাগ অবরোধ করে কোটাবিরোধী আন্দোলনকারীরা। অবরোধ থেকে দুপুর ২টা ৩৫ মিনিটে দাবি আদায় না হওয়া সব বিশ্ববিদ্যালয়-কলেজে ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দেওয়া হয়েছে। কোটা বাতিল নিয়ে ২০১৮ সালের পরিপত্র বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন। পরে মিছিল নিয়ে দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল, হাজী মুহম্মদ মুহসীন হল, উপাচার্যের বাসভবন, রাজু ভাস্কর্য ঘুরে শাহবাগ এসে অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা কোটা বাতিল এবং ২০১৮-এর পরিপত্র বহালের দাবিতে নানা স্লোগান দেন। 

এদিকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি হয়নি। রিট আবেদনকারী পক্ষের আবেদনে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ আবেদনটির শুনানি ‘নট টুডে’- আজ নয় বলে আদেশ দেন। তবে রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত লিভ টু আপিল করতে বলেছেন সর্বোচ্চ আদালত। 

কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে পঁাচ বছর আগে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরির নিয়োগে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে গত ৫ জুন রায় দেন হাইকোর্ট। 

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন