পানি কমলেও দুর্ভোগের শেষ নেই, শুকনা খাবারের অভাব
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

পানি কমলেও দুর্ভোগের শেষ নেই, শুকনা খাবারের অভাব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৭/২০২৪ ১০:৫৩:০৮ পূর্বাহ্ন

পানি কমলেও দুর্ভোগের শেষ নেই, শুকনা খাবারের অভাব

ছবি: সংগৃহীত


গাইবান্ধায় কমতে শুরু করেছে বন্যার পানি। তবে চার উপজেলার ২৭টি ইউনিয়নের প্রায় ৭০ হাজার মানুষ এখনো পানিবন্দি অবস্থায় আছে। পাঠদান শুরু হয়নি ৮০টি শিক্ষাপ্রতিষ্ঠান। চরাঞ্চলের বানবাসি ও আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেওয়া মানুষের মধ্যে শুকনা খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

রোববার (৭ জুলাই) গাইবান্ধা সদর উপজেলার, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন চর ঘুরে দেখা গেছে, মানুষের দুর্ভোগের শেষ নেই। ব্রহ্মপুত্র, যমুনা ও তিস্তা নদের তীরে চরাঞ্চলে নির্মিত ঘরবাড়ি পানির নিচে ডুবে আছে। গবাদিপশু নিয়ে দুর্ভোগ আরও বেড়েছে। বন্যার কারণে অনেক এলাকায় যোযাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।

ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের সন্যাসীর চরের বাসিন্দা আজমল হোসেন বলেন, ‌‘পানি কমলেও আমাদের দুর্ভোগ কমেনি। অন্যান্য বন্যায় কম সময়ের মধ্যে পানি নেমে গেলেও এবার পানি নামতে অনেক সময় লাগছে।’

তিনথুপ চরের বাসিন্দা ইকবাল প্রমাণিক বলেন, ‘ভাত রান্না করে খাওয়ার উপায় নেই। শুকনা খাবারও শেষ হয়ে গেছে। পানি তাড়াতাড়ি না নামলে আমাদের না খেয়ে থাকতে হবে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে টয়লেট নিয়ে।

গাইবান্ধা জেলা প্রশাসক নাহিদ রসুল বলেন, বন্যা দুর্গতদের মধ্যে শুকনা খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এটি চলতে থাকবে। আমাদের সবধরনের প্রস্তুতি রয়েছে।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন