সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক রাশেদ নিজামের ওপর হা ম লা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক রাশেদ নিজামের ওপর হা ম লা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৭/২০২৪ ০৭:২০:৩৭ পূর্বাহ্ন

সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক রাশেদ নিজামের ওপর হা ম লা

ছবি: সংগৃহীত


অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ সংগ্রহের সময় যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রাশেদ নিজাম এবং ক্যামেরাপার্সন নির্মল চন্দ্রের ওপর হামলা হয়েছে। খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহবুবুর রহমান ও তার দুই সহযোগী তাদের ওপর চড়াও হন।

সোমবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে খুলনার কে ডি ঘোষ রোডে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। হামলার বিষয়ে খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এছাড়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা রশীদের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

হামলার বিষয়ে সাংবাদিক রাশেদ নিজাম  জানান, খুলনার চুকনগরে জেলা পরিষদের একটি মার্কেট নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পান তিনি। যার একটি বড় অংশের সঙ্গে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমানের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। বিষয়টি অনুসন্ধানের জন্য ক্যামেরাপার্সনসহ ওই কর্মকর্তার কার্যালয়ে যান তিনি।

রাশেদ নিজাম আরও জানান, মাহবুবুর রহমানের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে তিনি মারমুখী হয়ে ওঠেন। একপর্যায়ে ধাক্কা দিয়ে ওই কক্ষ থেকে বের করে দেওয়া হয়। হত্যার হুমকির পাশাপাশি ক্যামেরার মেমোরি কার্ড কেড়ে নেওয়ারও চেষ্টা করেন তিনি।

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) ও ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করতে দুই সংগঠনের পক্ষ থেকে আহ্বানও জানানো হয়।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন